ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

'এখনও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার'- এবিএম মোশাররফ হোসেন

#

০৯ নভেম্বর, ২০২৪,  7:00 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ছাত্র জনতার আন্দোলনে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী এখনও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ১৬টি বছর বিএনপিসহ সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল তারা। মানুষের বাক স্বাধীনতা ছিল না। এখন মানুষ আবার স্বাধীনভাবে কথা বলা শুরু করেছে। কিন্তু নতুন করে ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’ শুক্রবার বিকেলে উপজেলার চাকামইয়া ইউনিয়নে নাসির উদ্দিন স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ মাঠে এক জনসভায় তিনি এ সব কথা বলেন। এসময় আগামি সংসদ নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ থেকে নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান তিনি। চাকামইয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি জসিম উদ্দিন মানিক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুবনেতা মোঃ মজিবর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম