ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

নীলফামারী ডিমলায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী র‍্যাবের হাতে গ্রেফতার

#

১০ জুন, ২০২৪,  7:56 PM

news image

রংপুর ব্যুরোঃ নীলফামারী জেলার ডিমলা থানার বহুল আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণের প্রধান ও একমাত্র আসামী ধর্ষক মমিন সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে র‍্যাব-১৩ এবং র‍্যাব-৪ এর যৌথ অভিযানে গ্রেফতার। র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৭ মে) বেলা ১১ টার দিকে নীলফামারী জেলার ডিমলা থানার অন্তর্ভুক্ত দক্ষিণ খড়িবাড়ী গ্রামের আট বছর বয়সী শিশু বাড়ির পার্শ্বের মাঠে খেলাধুলা করছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী মমিনুর রহমান (২৮) নামের ১ সন্তানের জনক ওই শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে।

এতে শিশুটির যৌনাঙ্গ ফেটে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হলে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক মমিনুর পালিয়ে যায়। পরে শিশু সমস্ত ঘটনা তার মাকে খুলে বলে। বাদী লোকজনের সহায়তায় শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক হাসপাতাল ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন দায়িত্বরত চিকিৎসকগণ। শিশুটি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অপরাধ সংঘটিত হওয়ার পর থেকেই র‍্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্য সংগ্রহ এবং আসামীকে গ্রেফতারে কাজ শুরু করে৷ এরই ফলশ্রুতিতে র‍্যাব-১৩ সিপিসি -২ নীলফামারী ক্যাম্প ও র‍্যাব-৪ ব্যাটালিয়ন সদরের একটি যৌথ আভিযানিক দল রোববার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নীলফামারী জেলার সৈয়দপুর সদর থানাধীন বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে বহুল আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান ও একমাত্র আসামী ধর্ষক মমিনুরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী ডিমলা থানাধীন দক্ষিন খড়িবাড়ী (মাস্টার পাড়া) গ্রামের আতাউর রহমানের ছেলে মমিনুর রহমান (২৮)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম