ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

১০ অক্টোবর, ২০২৪,  11:22 AM

news image

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার (৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কচুকাটা ব্রীজ, দুপুরে ডোমারের জালালের‌ মোড় এলাকা, রাতে সৈয়দপুর ও সদরের পাচমাথা মোড় এলাকায় এসব দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-জলঢাকা উপজেলার রাজারহাট এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন( ৬৫), দিনাজপুর বিরামপুর কুশাখানি এলাকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম (৪৫) সৈয়দপুর ধলাগাছ এলাকার বাবলু মিয়ার স্ত্রী রাহেনা বেগম( ৬০) ও আরেক জনকের এখনো নাম পরিচয় পাওয়া যায় নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকালে নিহত দেলোয়ার হোসেন সদরের কচুকাটা ব্রিজ পাড় হচ্ছিল। এসময়ে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।অপরদিকে দুপুরে ব্যাটারি চালিত ইজিবাইকে স্বামী সহ ডিমলা উপজেলার কলোনি ভাটিয়াপাড়ায় আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন রোজিনা বেগম। ডোমারের জালালের‌ মোড় নামক স্থানে পৌঁছালে ট্রাক অটো মুখোমুখি সংঘর্ষে তিনি ও তার স্বামী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রোজিনা বেগমকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।পরে তার স্বামী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাত ৯টার দিকে সৈয়দপুর শহরের দিনাজপুর রোডের বাবু সরকার মোড় এলাকা ও নীলফামারী সদরের পাঁচমাথা মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, বিকালে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অপরদিকে রাতে পাচমাথা মোড় এলাকায় একজনের মৃত্যু হয়েছে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে যায়। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম