ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

নীলফামারীতে শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জুলাই, ২০২৩,  6:19 PM

news image

মোঃ নাঈম শাহ: নীলফামারীতে শিক্ষার্থী ও আশ্রয়ণ প্রকল্প এলাকায় এক  হাজার চারাগাছ বিতরণ করেছেন গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে)। মঙ্গলবার (১৮ জুলাই) জেলা শহরের নীলফামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ও আশ্রয়ণ প্রকল্প এলাকার জন্য চারাগাছ বিতরণ করা হয়। এ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। নীলফামারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রোনা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী পৌরসভার কাউন্সিলর ইয়াছিন আলী, মোঃ শাহজাহান, গ্রাম বিকাশ কেন্দ্রের দিনাজপুর পার্বতীপুরের সহকারী পরিচালক গোলাম মোস্তফা। চারাগাছ বিতরণ কর্মসূচীতে বক্তারা বলেন, ‘বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাবে সবচেয়ে হুমকির মুখে রয়েছে বাংলাদেশ। ষড়ঋতুর এই দেশে এখন আর ঋতুবৈচিত্র চোখে পড়েনা। আমাদের দেশে যে পরিমাণ গাছ থাকার কথা তা নেই ফলে ঘনঘন প্রচ- দাবদাহ, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রপাত, প্রাকৃতিক দুর্যোগ লেগেই রয়েছে।এর থেকে পরিত্রাণ পেতে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। আমরা নিজেরা গাছ লাগাবো ও অন্যকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবো। গাছের যতœ করবো।' আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় এসময় গ্রাম বিকাশ কেন্দ্র নীলফামারী আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন, এলাকা ব্যবস্থাপক মোঃ আব্দুল ফারুক, রবিউল ইসলাম, শাখা ব্যবস্থাপক আব্দুস সামাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম