ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে যাত্রীবা‌হী বা‌স বসতঘরে, নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০২৪,  9:56 PM

news image

টাঙ্গাইলের ভূঞাপু‌রে একই রুটে যাওয়া দুটি বা‌সের প্রতি‌যো‌গিতার সময় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে এক‌টি বাস বসতঘ‌রের ওপর প‌ড়ে যায়। এতে এক পথচারী নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হ‌য়ে‌ছেন আরও ১০ জন। বুধবার (২৫ সে‌প্টেম্বর) সকাল সা‌ড়ে ৮টায় টাঙ্গাইল-তারাকা‌ন্দি আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার কু‌ঠিবয়ড়া বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ওসি রেজাউল ক‌রিম। নিহত বৃদ্ধ আব্দুল হা‌লিম (৫৫) কু‌ঠিবয়ড়া গ্রা‌মের বা‌সিন্দা। তি‌নি কু‌ঠিবয়ড়া বাজার মো‌ড়ে ম‌নোহ‌রি দোকানদার। প্রত‌্যক্ষদর্শীরা জানান, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা তারাকা‌ন্দিগামী এসএস ট্রা‌ভেল ও ভাই ভাই প‌রিবহ‌ন না‌মের যাত্রীবা‌হী দুইটি বাস বেপ‌রোয়া গ‌তি‌তে আগে যাওয়ার প্রতি‌যোগিতা ক‌রে। হঠাৎ বাস‌ দু‌টি কু‌ঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রা‌ভেলস বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে থাকা পথচারী‌কে চাপা দি‌য়ে বসত ঘ‌রের ওপর প‌ড়ে যায়। এতে ঘ‌রে থাকা শাশু‌ড়ি ও ছে‌লের বউ আহত হয়েছে। ভুক্তভোগী শার‌মিন আক্তার ব‌লেন, ‘আমরা ঘ‌রে ঘু‌মি‌য়ে ছিলাম। হঠাৎ ব‌্যাপক শব্দে ঘুম ভেঙে যায়। প্রথমে মনে হলো ঘ‌রের ওপর গাছ প‌ড়ে‌ছে। কিন্তু প‌ড়ে দে‌খি ঘ‌রের ওপর গা‌ড়ির মাথা। এতে আমি আট‌কে পড়‌লে মান‌ুষজন এসে উদ্ধার ক‌রে। আমার সন্তানরা দূরে থাকায় রক্ষা পেয়েছে। এ দিকে পাশের ঘরে থাকা আমার শাশু‌ড়িও আহত হয়েছেন।’ এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি রেজাউল ক‌রিম ব‌লেন, ‘দুর্ঘটনার খবরে পে‌য়ে পু‌লিশ পাঠানো হ‌য়ে‌ছে। এতে এক বৃ‌দ্ধের মৃত‌্যু হ‌য়েছে। এছাড়া ক‌য়েকজন বা‌সের যাত্রী আহত হ‌য়েছেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম