ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিহত জয়ন্তের মরদেহ ফেরত দিল বিএসএফ

#

নিজস্ব প্রতিনিধি

১১ সেপ্টেম্বর, ২০২৪,  4:54 PM

news image

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে গুলিতে নিহত শ্রী জয়ন্ত (১৫) নামে কিশোরের মরদেহ দুইদিন পর ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবি এবং থানা পুলিশের উপস্থিতিতে নিহত কিশোরের মরদেহ ফেরত দেয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির। পুলিশ জানায়, সন্ধ্যার পরেই নিহত কিশোর জয়ন্তের মরদেহ ফেরত দেয়ার কথা ছিল বিএসএফের। কিন্তু মধ্যরাতের পর বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে মরদেহ ফেরত দেয় তারা। পরে বিজিবি ও পুলিশ নিহত জয়ন্তের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে। উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তের একই পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে ১৮ থেকে ২০ জনের একটি দল। এ সময় ভারতের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে জয়ন্ত (১৫) নামে এক কিশোর নিহত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম