ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই নাসিরের চমক

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২৫,  6:52 PM

news image

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নিয়েছিলেন নাসির হোসেন। কিন্তু সেই তথ্য গোপন করায় ২০২৩ সালে আইসিসি থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নাসির হোসেন। সেই কালো অধ্যায় শেষে আবারো ক্রিকেটে ফিরেছেন এই অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে তথ্য গোপন করে আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিলেন নাসির হোসেন। সেই কালো অধ্যায় শেষে আবারো ক্রিকেটে ফিরেছেন এই অলরাউন্ডার।  সোমবার (৬ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে তার। গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্স। এই ম্যাচে রুপগঞ্জের হয়ে মাঠে নামছেন নাসির।  টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রূপগঞ্জ। তাদের একাদশে আছেন নাসির। ইনিংসের প্রথম ওভারেই বল হাতে তুলে নেন এই অফস্পিনার। প্রত্যাবর্তনের দিনে প্রতিপক্ষের ওপর চাপও বাড়িয়ে ১০ ওভারে মোটে ৩১ রান খরচ করে একটি উইকেট নিয়েছেন তিনি। এর আগে ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নিয়েছিলেন নাসির। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেন। আর তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্ত করে আইসিসি। শেষ পর্যন্ত সেই অপরাধ নাসির শিকার করে নেন। তথ্য গোপন করে আইসিসির নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। যেখানে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শাস্তির শর্ত পূরণ করায় গতকাল থেকে নাসিরের ওপর থাকা নিষেধাজ্ঞা শেষ হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম