ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ আহরণ করছে ভারতীয় জেলেরা

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৫,  3:59 PM

news image

মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এটা অন্যায়, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ বুধবার (২২ অক্টোবর) দুপুরে সাভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘নদী বা সাগরে নিষেধাজ্ঞার সময় আমাদের জেলেরা গেলে তাদের পুলিশ কিংবা কোস্টগার্ড আটক করে। সেসময় সাগর যখন ফাঁকা থাকে, তখন ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ইলিশ মাছ ধরতে আসে। যদিও বিদেশি জেলেরা সাগরে প্রবেশের খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ চুরি করে ইলিশ আহরণের বিষয়ে ফরিদা আখতার বলেন, ‘দেশের মানুষের জন্য পর্যাপ্ত ইলিশ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে, যাতে কেউ সাগরে চুরি করে মাছ ধরতে না পারে।’ এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘দেশে পশু খাদ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে। পশু খাদ্যের দাম কমাতে না পারলে ডিম ও মাংসের দাম ও কমানো সম্ভব হবে না। এতে খামারিরাও ন্যায্য দাম পাচ্ছে না।’ বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান প্রমুখ। প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অংশ ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম