ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নিচ্ছে ডিএমপি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৫,  8:00 PM

news image

সম্প্রতি রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পুলিশের নজরদারি ফাঁকি দিয়ে হঠাৎ মিছিল করে ভিডিও ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনছে পুলিশ।  শনিবার (১৯ এপ্রিল) ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুলিশের গতিবিধি অনুসরণ করে তারা কোনো নির্দিষ্ট এলাকায় গাড়ি থেকে নেমে দু-এক মিনিট মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে তাদের অস্তিত্বের জানান দেয়। ডিসি তালেবুর রহমান আরও জানান, এসব দুর্বৃত্তদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরবর্তীতে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। জনবিচ্ছিন্ন ও বেআইনি এসব সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে। এ ছাড়া ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, জনবিচ্ছিন্ন ও বেআইনি এসব সংগঠনের অপতৎপরতা দমনে পুলিশ তৎপর রয়েছে। এ ছাড়াও রাজধানীর শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশের নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম