ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২৪,  7:08 PM

news image

খুলনায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নগরীর বয়রা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশরাফুল, মামুন ও রাব্বি। তবে তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। স্থানীয়রা জানান, সকালে নির্মাণাধীন ভবনটির ছাদে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় অসাবধানতায় আশরাফুল, মামুন ও রাব্বি ছাদ থেকে পড়ে যান। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনে নির্মাণকাজ করছিলেন রড মিস্ত্রিরা। সেখানে অসাবধানতায় পাঁচ তলা থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম