ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

নির্বাচন হবে সংবিধান অনুসারে: তোফায়েল আহমেদ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২৩,  4:06 PM

news image

বিএনপি ১০ দফা দাবি আদায়ের জন্য যে আন্দোলন করছে তা অবাস্তব ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার হবে না, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার কাচিয়ার পরানগঞ্জ, পাকার মাথা ও ইলিশা জংশনসহ বেশ কয়েকটি স্থানে পথসভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন হবে সংবিধান অনুসারে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের কোনো সম্ভাবনা নেই। বিএনটির দাবি অবাস্তব যার কোনো মূল্য নেই। তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা ইতিহাসে বিরল। এ দেশ আন্তর্জাতিক বিশ্বে উন্নয়ন ও মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। যে কারণে বিশ্বের মানুষ বাংলাদেশকে সম্মানের চোখে দেখে। তাই বাংলার ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। ভোলা সদর আসনের সংসদ সদস্য জাতীয় নেতা তোফায়েল আহমেদ ৫ দিনের সফরে তার নির্বাচনী এলাকা ভোলায় আসেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও পথসভা করে ব্যস্ত সময় পার করছেন। তোফায়েল আহমেদ আরও বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে যা সারা দেশে সরবরাহ করা হবে, পাশাপাশি ভোলা-বরিশাল ব্রিজ হবে। এ জেলা হবে অর্থনৈতিক জোন। এ সময় তার সঙ্গে ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম