ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন ডি এ তায়েব

#

বিনোদন প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২২,  12:02 PM

news image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য অনুষ্ঠিত নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা চিত্রনায়ক ডি এ তায়েব। তিনি ভোটে হেরে গেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৯ জানুয়ারি) ভোর পৌনে ৫টা পর্যন্ত ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হওয়ায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডি এ তায়েব লিখেছেন, “ভোর পৌনে পাঁচটা বাজে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনার ভোটের হিসাব মেলাতে পারছেন না। এই নির্বাচন আমি বর্জন করলাম।”

এদিকে নির্বাচনের ফলাফলের সবশেষ পাওয়া তথ্যে এবারের নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান। জানা গেছে, জায়েদের চেয়ে ২ ভোট কম পেয়েছেন অভিনেত্রী নিপুণ৷ তার ভোট নষ্ট হয়েছে ১১টি৷ এদিকে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক জয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহানূর, কোষাধ্যক্ষ হয়েছেন আজাদ খান, দপ্তর সম্পাদক হলেন আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন মামনুন ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন জয় চৌধুরী। কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মৌসুমী, অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, সুচরিতা, কেয়া, ফেরদৌস, অমিত হাসান, জেসমিন, চুন্নু। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম