ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

নির্বাচন কমিশন গঠনে যে প্রস্তাব দিল জাসদ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২১,  2:09 AM

news image

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু)। এতে জাসদের সাত সদস্যের প্রতিনিধি দল সংলাপে বসে। এ সময় রাষ্ট্রপতিকে একটি লিখিত প্রস্তাব দেন জাসদ। বুধবার (২২ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ইসি গঠন নিয়ে আলোচনা হয়। আলোচনার শুরুতেই ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর মতামত নিতে সংলাপের উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রপতিকে সাধুবাদ জানান জাসদের নেতারা। জাসদ বলছে,

সংবিধানে নির্বাচন কশিমন গঠনের সুনির্দিষ্ট আইন প্রণয়নের তাগিদ থাকলেও এখন পর্যন্ত আইন প্রণীত না হওয়াটা দুঃখজনক। এমন পরিস্থিতিতে জাসদ মনে করে, তুলনামূলক উপযুক্ত ও দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করতে সার্চ কমিটি গঠনই হবে একটি গ্রহণযোগ্য প্রক্রিয়া। জাসদ নেতারা আশা করেন, রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ করবেন। সার্চ কমিটি গঠনে সরাসরি কোনো ব্যক্তির নাম প্রস্তাব করা সমীচীন নয় বলে মনে করে জাসদের নেতারা। তারা মনে করেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের মধ্য থেকেই সার্চ কমিটির সদস্য মনোনয়ন দেওয়া সমীচীন। সংলাপে অংশ নেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মোশারেফ হোসেন, সহ-সভাপতি মীর হোসাইন আখতার ও রেজাউল করিম তানসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম