ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন

নির্বাচনের জন্য সরকারকে ৬ দিনের আলটিমেটাম দিলেন ইমরান খান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে, ২০২২,  6:47 PM

news image

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার জন্য শেহবাজ শরিফের সরকারকে ছয় দিনের আলটিমেটাম দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে লং মার্চ নিয়ে যাত্রা শুরুর ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার (২৬ মে) সকালে রাজধানী ইসলামাবাদে ঢুকে এই হুঁশিয়ারি দেন পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। বুধবার শুরু হওয়া পিটিআই-ঘোষিত ‘মুক্তির পদযাত্রা’ (আজাদি মার্চ) নামের লং মার্চের গন্তব্য রাজধানীর গুরুত্বপূর্ণ ডি-চক (ডেমোক্রেসি-চক) চত্বর। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ডি-চকে ‘অবস্থান কর্মসূচি’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই ক্রিকেট তারকা। জানা যায়, কমপক্ষে ২০ হাজার নেতা-কর্মী নিয়ে ইমরানের গাড়িবহর রাজধানীর জিন্নাহ এ্যাভিনিউতে পৌঁছে বৃহস্পতিবার সকালে। সেখানে এক পদসভায় নতুন প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন ইমরান খান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম