ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ'র দাবীতে নাগরিক সমাবেশ

#

২৯ জুন, ২০২৪,  10:37 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ এবং খাল,বিল,জলাশয় দখল মুক্ত করার দাবীতে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে "নাগরিক উদ্যোগ " কলাপাড়া'র আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সম্পাদক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে এতে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো. ফজলুর রহমান সানু সিকদার, প্রবীন শিক্ষক অমল কর্মকার,  শিক্ষক জিসান হায়দার আলমগীর, সন্মিলিত নাগরিক অধিকার জোট কলাপাড়া'র সাধারন সম্পাদক গৌতম চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মীর প্রমূখ। বক্তারা বলেন, ' পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কলাপাড়ার মানুষ  জমি দিয়েছে, জায়গা দিয়েছে, অথচ এক মাসের বেশী সময় ধরে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বিদ্যুত থাকছে না। এ ছাড়াও কলাপাড়া পৌরশহরের চিংগড়িয়া, এতিমখানা, রহমতপুর এলাকায় ঐতিহ্যবাহি জ্বীন খালটি কতিপয় দূর্বৃত্তরা দখল করে আছে। এতে স্বাভাবিক পানি প্রবাহ বাধাঁগ্রস্থ হচ্ছে। ফলে খালটি তার নিজস্বতা হারাচ্ছে। অবিলম্বে তারা খাল দখলমুক্ত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম