ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ

নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৩,  1:19 PM

news image

সংবিধান অনুযায়ী সরকার দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জাপানের রাষ্ট্রদূতকে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার (১ অক্টোবর) সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরির সঙ্গে সৌজন্যে সাক্ষাতে বিষয়টি নিশ্চিত করেন তিনি। সেতুমন্ত্রী জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম বৈঠক এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে বলেও জাপানের রাষ্ট্রদূতকে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, সাক্ষাৎকালে বাংলাদেশে জাপানের সহায়তায় চলমান প্রকল্পের অগ্রগতিসহ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো কীভাবে জোরদার করা যায় সে বিষয়েও আলোচনা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম