ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে কাভার্ডভ্যানের ধাক্কা, যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০২৫,  5:53 PM

news image

ফেনীতে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আবদুল কাইয়ুম নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কাজীর দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাইয়ুম রাঙ্গামাটির মোহাম্মদ জয়নাল আবদিনের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কাজী দিঘি আরিফ ব্রিক ফিল্ডের সামনে সড়কের পাশে গাছে সজোরে ধাক্কা দেয় মিনি কাভার্ডভ্যানটি। এতে দুমড়ে-মুচড়ে কাভার্ডভ্যানের চালক ও লাইনম্যান যুবক গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক কাভার্ডভ্যান চালক আবদুল কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। ফেনী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম