ঢাকা ০৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিসেম্বরের মধ্যেই পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ: মজুরি বোর্ড সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০ নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কেএসকেপি বড়লেখা মৌলভীবাজার এর ৫ম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইতিহাসে প্রথমবার একসঙ্গে মার্কিন সিনেটের দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী জিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৬,  12:58 PM

news image

নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। অবসরপ্রাপ্ত বিচারক শেখ আশফাকুর রহমানের পরিবর্তে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানী।  বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।


এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ডের প্রথম সভা আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বোর্ড চেয়ারম্যানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ তৈরির লক্ষ্যে বোর্ডের প্রথম সভা ডাকা হয়েছে।


এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়ানোর লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। ওই দিন জারি করা প্রজ্ঞাপনে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে নিয়োগ দেওয়া হয়। মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য করা হয় বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে।



একই দিনে পৃথক প্রজ্ঞাপনে তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম