ঢাকা ০৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিসেম্বরের মধ্যেই পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ: মজুরি বোর্ড সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০ নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কেএসকেপি বড়লেখা মৌলভীবাজার এর ৫ম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইতিহাসে প্রথমবার একসঙ্গে মার্কিন সিনেটের দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী জিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

ডিসেম্বরের মধ্যেই পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ: মজুরি বোর্ড

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৬,  2:04 PM

news image

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ড কার্যালয়ে আয়োজিত সভায় অংশ নেন শ্রমিক ও মালিকপক্ষের মনোনীত প্রতিনিধিসহ বোর্ডের ছয় সদস্য।


ডিসেম্বরেই নতুন মজুরি কাঠামো নির্ধারণে একমত হয়েছেন শ্রমিক-মালিক দুপক্ষই। বাস্তবায়ন হলে যা জানুয়ারিতেই হাতে পাবেন তৈরি পোশাকখাতের শ্রমিকরা। বুধবার (৪ নভেম্বর) মজুরি বোর্ডের প্রথম সভা শেষে এ কথা জানিয়েছেন প্রতিনিধিরা।



এসময় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় বৈঠক। যেখানে নিজেদের দাবি-দাওয়া লিখিত আকারে পেশ করবেন শ্রমিক-মালিক প্রতিনিধি। 



বেতন সমন্বয়ে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের চতুর্থ দিনেও শিল্পাঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে চলছে শ্রমিকদের আন্দোলন। বেতন বৃদ্ধির দাবিতে সড়ক-মহাসড়ক অবরোধ করায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও।



এমন বাস্তবতায় জরুরি বৈঠক ডাকে ন্যূনতম মজুরি বোর্ড। রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ড কার্যালয়ে আয়োজিত সভায় অংশ নেয় নতুন চেয়ারম্যানসহ বোর্ডের ছয় সদস্য।



ব্রিফিংয়ে প্রতিনিধিরা জানান, চলমান আন্দোলনে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে ক্ষতির মুখে পড়ছে অর্থনীতি। মজুরি নির্ধারণের সরকারের আন্তরিকতাকে স্বাগত জানিয়ে শ্রমিকদের কাজে ফেরত যাওয়ার আহ্বান জানান তারা। 


 


উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, মজুরি নির্ধারণে সরকার কাজ করছে। ডিসেম্বরেই নতুন মজুরি কাঠামো নির্ধারণে একমত হয়েছেন শ্রমিক-মালিক দুপক্ষই। বাস্তবায়ন হলে জানুয়ারিতেই হাতে পাবেন শ্রমিকরা।



বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, পূর্ববর্তী সময়ের মতো কালক্ষেপণ করা হবে না; দ্রুততম সময়ে ন্যূনতম মজুরির সুপারিশ করা হবে।


 


মালিকপক্ষের প্রতিনিধি জানান, ডিসেম্বরে বাড়তি বেতন কার্যক্রম সম্পন্ন করা হবে। এ নিয়ে দ্বিধা নেই।  উল্লেখ্য, শ্রমিকদের বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর ৬ সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার। সবশেষ ২০২৩ সালে ডিসেম্বরে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম