ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

নিজ গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: গাজী আনিসের দাফন সম্পন্ন

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২২,  10:26 AM

news image

ছবি : সংগৃহীত

আলোচিত জাতীয় প্রেসক্লাব চত্বরে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করা ব্যবসায়ী গাজী আনিসের দাফন সম্পন্ন হয়েছে। ঙ্গলবার (৫ জুলাই) রাত সোয়া ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর পান্তি বাজার সংলগ্ন মসজিদে জানাযা শেষে তার মরদেহ দাফন করা হয়। এর আগে রাত ১০টা ৪৫ মি. নিহতের মরদেহ নিজ গ্রামের বাড়িতে পৌঁছায়। নিহত আনিসের বড় মেয়ে আঁচল জানায়, বাবার হঠাৎ চলে যাওয়ায় তাদের পরিবার পুরোপুরি নিঃস্ব হয় গেলো এবং আমাদের পড়ালেখা অনিশ্চিত হয়ে গেলো। এছাড়া এটি হত্যা না অত্মহত্যা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বড় মেয়ে। স্ত্রী স্বপ্না খাতুন জানান, ঘটনার দিন বিকেল সাড়ে তিনটার দিকে তার সঙ্গে স্বামী আনিসের কথা হয়। তখন টাকা পয়সা নিয়ে সন্ধ্যায় বাসায় ফিরবেন বলে জানিয়েছেন আনিস। নিহতের বড় ভাই গাজী ইসমাইল হোসেন রাজা জানান, যাদের কারণে তার ভাই এ ধরনের আত্মহননের পথ বেছে নিয়েছে, তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন তিনি। উল্লেখ্য, ব্যবসায়ী গাজী আনিসের মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে আমিন ম্যানুফাকচারিং কোম্পানি (হেনোলাক্স গ্রুপ) এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এর আগে সোমবার (৪ জুলাই) বিকেলে কুষ্টিয়ার সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী গাজী আনিস নিজ শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। জানা গেছে, হেনোলাক্স নামে একটি কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পান আনিস। দীর্ঘদিন ধরে এ টাকা না দেয়ায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম