ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল হরমুজ প্রণালি খোলা নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিজের নাম থেকে স্বামীর পদবি বাদ দিলেন প্রিয়াঙ্কা

#

বিনোদন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২১,  3:55 PM

news image

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম থেকে স্বামীর পদবি ‘জোনাস’ মুছে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। দক্ষিণি নায়িকা সামান্থা রুথ প্রভু এর আগে তাঁর নাম থেকে স্বামী নাগা চৈতন্যর ‘আক্কিনেনি’ পদবি সরিয়ে দিয়ে ডিভোর্সের ইঙ্গিত দিয়েছিলেন। তাই প্রিয়াঙ্কা সে পথে হাঁটছেন কি না, এ নিয়েই শুরু হয়েছে প্রবল জল্পনাকল্পনা। আর এ গুঞ্জনে রীতিমতো হতাশ তাঁদের ভক্তরা।

জোনাস দম্পতি এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া না জানালেও মুখ খুলেছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। তিনি অনুরোধ করেছেন, এ ধরনের মিথ্যা খবর কেউ যেন না ছড়ান। এই বিবাহবিচ্ছেদের খবরের মধ্যে নিক তাঁর শরীরচর্চার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এ ভিডিওতে দেখা গেছে, নিক জিমে তাঁর শরীর গঠনে ব্যস্ত। তবে ভিডিওটি আরও বিশেষ হয়ে উঠেছে প্রিয়াঙ্কার ভালোবাসায় ভরা এক মন্তব্যে। এই বলিউড তথা হলিউড নায়িকা স্বামী নিকের ভিডিওতে লিখেছেন, ‘কসম! তোমার ওই বাহুযুগলে আমি মরেছি।’ প্রিয়াঙ্কার এ মন্তব্যের পর তাঁদের ডিভোর্সকে ঘিরে সব জল্পনা হয়তোবা বন্ধ হবে। বিয়ের পর এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে তাঁর পদবি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কারণ, তিনি তাঁর নামের সঙ্গে স্বামীর পদবি ‘জোনাস’ জুড়েছিলেন। এ ব্যাপারে সাবেক এই বিশ্বসুন্দরী বলেছিলেন, ‘সব সময়ই আমি নিকের সঙ্গে আমার নাম জুড়তে চেয়েছিলাম। কারণ, আমার বিশ্বাস, আমরা একটা পরিবার।’ এ সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, তিনি পরম্পরা মেনে চলতে ভালোবাসেন। আর প্রিয়াঙ্কা নিজেকে এ ব্যাপারে প্রাচীন চিন্তাধারায় বিশ্বাসী বলে জানিয়েছিলেন। আর তাই বিয়ের পর তাঁর নামের সঙ্গে ‘জোনাস’ পদবি যুক্ত করেছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম