ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

নিখোঁজের দুই দিন পর নদী থেকে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৪,  9:30 PM

news image

মানিকগঞ্জে নিখোঁজের দুইদিন পর কালিগঙ্গা নদী থেকে সামিয়া ইসলাম (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সামিয়া ইসলাম মানিকগঞ্জ পৌর এলাকার গঙ্গাধরপট্টি এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ি থেকে কোচিংয়ের জন্য বের হয় সামিয়া। বিকেলে তার মা কোচিং সেন্টারে মেয়েকে আনতে গিয়ে জানতে পারেন, সামিয়া কোচিংয়ে আসেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়। মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন বলেন, সোমবার সকালে নদীতে সামিয়ার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম