ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা আগাম বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশ পাউবোর

নিখোঁজের একদিন পর বিএনপি নেতার মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১১ মার্চ, ২০২৪,  3:06 PM

news image

নিখোঁজের একদিন পর ফেরদৌস আলম (৩৫) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকার রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফেরদৌস উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দ বাজার কালমাটি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। নিহতের বড় ভাই আব্দুর রশিদ জানান, রোববার দুপুর ২টার সময় সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে স্থানীয় বিএনপির সমাবেশে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন ফেরদৌস। আড়াইটার সময় শহরের মিশন মোড় থেকে ফেরদৌস নিখোঁজ হয়। পরে রাত পর্যন্ত তাকে খুঁজে না পেয়ে লালমনিরহাট সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন। পরদিন সোমবার সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের ৮বছর ও ১২ বছরের দুইটি ছেলে সন্তান রয়েছে। সদর থানার ওসি ওমর ফারুক জানান, খরব পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম