ঢাকা ২৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার পশুর হাটে বৃষ্টির বাগড়া হাম ও উপসর্গে আজও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ মৃত্যু সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ

#

২৩ আগস্ট, ২০২৫,  10:56 AM

news image

নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের একদিন পর মো. ফারুক (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের মন্টু মিয়ার প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মো. ফারুক একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মো.খোকনের ছেলে। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ফারুকের মানসিক সমস্যা ছিল। একাধিকবার পরিবারের লোকজন তাকে চিকিৎসা করান। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখাঁজ ছিলেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নবগ্রামের মন্টু মিয়ার প্রজেক্টর পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম