ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

নিউমার্কেটে সংঘর্ষ: তদন্ত প্রতিবেদন ১৯ জুলাই

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন, ২০২২,  10:03 PM

news image

নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শ্রভ্রা চক্রবর্তী এই আদেশ দেন। এদিন আদালতে মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন দিন নির্ধারণ করেন।

নথি থেকে জানা গেছে, গত ১৮ এপ্রিল রাতে রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ী-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। ওই সময়ে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। পরে ভোরে শান্ত হলেও সকাল সাড়ে ১০টার দিকে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। এ সংঘর্ষের মধ্যেই নাহিদ ও মুরসালিন নামের দুজনের প্রাণহানি ঘটে এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। বাদ যাননি গণমাধ্যমকর্মীরাও। হামলা করা হয় অ্যাম্বুলেন্সে। এ ঘটনায় অন্তত তিনটি মামলা করা হয়েছে। এরপর গত ২৪ এপ্রিল বিকেল ৫টায় ঢাকা কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে র‌্যাব ও ডিবির সদস্যরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম