ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ অক্টোবর, ২০২৩,  4:51 PM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। বর্তমানে তিনি আইসোলেশনে থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। রোববার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার থেকে হিপকিন্সের শরীরে সর্দি এবং ফ্লুর লক্ষণ রয়েছে। এই পরিস্থিতিতে আগামী পাঁচ দিন বা কোভিড-১৯ নেগেটিভ না আসা পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন। তিনি জুমের (ভিডিওকলিং অ্যাপ) মাধ্যমে যে কাজগুলো করতে পারেন, তা চালিয়ে যাবেন। আগামী ১৪ অক্টোবর নিউজিল্যান্ডে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে হিপকিন্সের দল লেবার পার্টি ফের জয়ী হতে চাইছে। এর আগ মুহূর্তে করোনায় আক্রান্ত হলেন হিপকিন্স। এর ফলে তাকে নির্বাচনী প্রচারণা থেকে সাময়িকভাবে দূরে থাকতে হবে। এ ছাড়া রোববার অকল্যান্ডে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল হিপকিন্সের। এখন ওই অনুষ্ঠানে যোগ দেবেন উপ-প্রধানমন্ত্রী কারমেল সেপুলোনি। এর আগে, গত আগস্টে করোনাভাইরাস সংক্রান্ত সব বিধিনিষেধ তুলে নেয় নিউজিল্যান্ড সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম