ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ এপ্রিল, ২০২৬,  4:52 PM

news image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) রাতে নিউইয়র্কের ব্রঙ্কস থেকে আলবানি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কলম্বিয়া কাউন্টি শেরিফের দপ্তর জানায়, ক্লেভরেক এলাকার স্পুক রক রোডে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২৯ বছর বয়সী নাজমুল রুবেল, তার বাবা হীরামনি এবং রুবেলের এক বন্ধু নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩৩ বছর বয়সী রত্না ও তার এক বছরের শিশু কন্যা। তাদের আলবানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। এদিকে দুর্ঘটনায় অপর গাড়িতে থাকা ৬২ বছর বয়সী এক নারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম