ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২,  6:22 PM

news image

প্রায় এক দশক পর পোলিও ভাইরাস শনাক্ত হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যদিও একজনের পোলিও শনাক্ত হয়েছে, গোটা নিউইয়র্কে তা ছড়িয়ে পড়ার আশঙ্কার প্রমাণ মেলায় অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। এ নিয়ে এ বছর তৃতীয়বার জরুরি অবস্থা জারি হলো নিউইয়র্কে। অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হকাল এর আগে মহামারি করোনায় এবং মাঙ্কিপক্সের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেন।জরুরি অবস্থার ফলে চিকিৎসা সেবা কার্যক্রমে গতি বাড়ে। মেডিকেলের অন্যান্য কর্মী, ধাত্রী ও ফার্মাসিস্টরা পোলিও টিকাদান কর্মী দলে যোগ দেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞেরা বলছেন, নিউইয়র্ক সিটি ও এর আশপাশের চারটি কাউন্টির বর্জ্য পানিতে পোলিও ভাইরাসের উপস্থিতি মিলেছে। পোলিও হলে শরীরে বিকলাঙ্গতা পর্যন্ত হতে পারে। এখনও পোলিওর কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি, টিকা দেওয়ার মাধ্যমে একে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। জরুরি অবস্থা জারির ফলে নিউইয়র্কে টিকাদানের হার বাড়বে বলে আশা করা হচ্ছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যে স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমান টিকাদানের হার ৭৯ শতাংশ থেকে ৯০ শতাংশে নেওয়ার লক্ষ্যে কাজ করছে তারা। ১৯৫৫ সালে ব্যাপকভাবে টিকাদান শুরু হয়ে ১৯৭৯ সাল নাগাদ পোলিওমুক্ত ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রকে। এরপর মাঝে মধ্যে পোলিও শনাক্ত হলেও গত প্রায় এক দশক কারও শরীরে এটি শনাক্ত হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম