ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কের পার্কে বন্দুক হামলা: এক যুবক নিহত, আহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুলাই, ২০২৪,  10:39 AM

news image

নিউইয়র্কের রচেস্টার শহরের একটি পার্কে গুলিবর্ষণে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রবিবার সন্ধ্যা ৬:২০ টার দিকে মেপলউড পার্কে এই ঘটনা ঘটে। গুলির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। ঘটনাস্থল থেকে বহু মানুষকে পালাতে দেখা যায়। পুলিশের তথ্য অনুযায়ী, ২০ বছর বয়সী একজন যুবক নিহত হয়েছেন। আরেকজনের অবস্থা সংকটাপন্ন এবং আরও পাঁচজনকে ‘অপেক্ষাকৃত হালকা আহত’ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পুলিশ জানায়, কিছু মানুষ ব্যক্তিগত গাড়িতে এবং বাকিরা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছেছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।  রচেস্টার পুলিশ ছাড়াও, আয়রনডেকুইট পুলিশ, মনরো কাউন্টি শেরিফ, এবং নিউইয়র্ক স্টেট পুলিশসহ বিভিন্ন পুলিশি সংস্থা পার্কে তৎপরতা চালায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম