ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

নাসিক নির্বাচন : মধ্যরাত থেকে বন্ধ হলো সকল প্রকার প্রচার-প্রচারণা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২২,  4:17 PM

news image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সকল প্রকার প্রচার-প্রচারণা শেষ হয়েছে শুক্রবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে। নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। ভোট নিয়ে চলছে শেষ মুহূর্তের নানা সমীকরণ। নির্বাচনে মেয়র পদে জয়-পরাজয়ে নিয়ামক কারা হবেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা নাকি দলীয় প্রতীক, নারী নাকি নতুন ভোটার—কারা নির্ধারণ করবেন নগরপিতা-নগরজুড়ে এমন আলোচনাই সবার মধ্যে।

জয়ের জন্য প্রতিনিয়ত নিজেদের মতো করে কৌশল নিয়ে এগোচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এক প্রশ্নের জবাবে আইভী বলেন, সরকার দলীয় প্রার্থী হিসেবে কখনো কোনো বাড়তি সুবিধা পাইনি। বাড়তি সুবিধা নিতে আমি পছন্দও করি না। জনস্রোত যখন আমার আছে, আমি কেন বাড়তি সুবিধা নিতে যাব। আমি তো জনবিচ্ছিন্ন কেউ না। অন্যদিকে তৈমূর বলেন, আমার দলের নেতাকর্মীরা তো নৌকায় ভোট দেবে না। নৌকার পক্ষে কাজ করছে না বলে সরকারি দলের নেতাকর্মীদের কমিটিও ভেঙে দেওয়া হচ্ছে। তিনি বলেন, জনগণ ভীত না। আমার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম