ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন গেজেটের বাইরে থাকা জুলাইয়ে আহতদের স্বীকৃতি দিতে সরকারের নতুন উদ্যোগ ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ প্রস্তাব রাজধানীর গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা

নার্ভাস-নাইনটিতে আউট মুশফিক

#

ক্রীড়া প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২১,  5:31 PM

news image

টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি উদ্‌যাপন করা হলো না মুশফিকুর রহিমের। নার্ভাস-নাইনটিতে কাটা পড়লেন এই ডানহাতি ব্যাটার। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় উইকেট হিসেবে ফাহিম আশরাফের বলে সাজঘরে ফিরলেন মুশফিক। ইনিংসের ৯৮.৫ ওভারে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে বন্দী হন মুশি। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন তিনি। কিন্তু ভাগ্য সহায় হয়নি। মুশফিকের ২২৫ বলে ৯১ রানের ইনিংসটি সাজানো ছিল ১১ চারে। ৮২ রান দিনে দ্বিতীয় দিন শুরু করেন তিনি। নব্বইয়ের ঘরে প্রবেশের পর বেশ কয়েকবার ওভার কোনো রান নিতে পারেননি মুশফিক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ১০০.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মেহেদি হাসান মিরাজ (৫) ও তাইজুল ইসলাম (১)। এর আগে দুর্দান্ত এক ডেভিভারিতে হাসান আলী তার তৃতীয় শিকার হিসেবে স্টাম্প ভাঙেন অভিষেক টেস্ট খেলতে নামা ইয়াসির আলী রাব্বির (৫)। দ্বিতীয় দিনের শুরুতে মুশফিক ও লিটন দাসের ২০৬ রানের জুটিও ভাঙেন পাকিস্তানি পেসার। শনিবার দিনের দ্বিতীয় ওভারের শেষ বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন লিটন। আগের দিন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া ২৭ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার ২৩৩ বলে করেছেন ১১৪ রান। তার ইনিংসটি সাজানো ছিল ১১ চার ও ১ ছয়ে। ১১৩ রান নিয়ে দিন শুরু করেন লিটন। দ্বিতীয় দিনে তার ব্যাট থেকে এসেছে মাত্র এক রান। পাকিস্তানের বিপক্ষে দুই সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮৫ ওভারে ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে প্রথম দিন পার করে বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম