ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

নার্গিস ফাখরির কাছে হেরে গেলেন ইমরান হাশমি

#

বিনোদন ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২১,  12:37 PM

news image

বলিউডের ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমি। বিশেষ দৃশ্য বেশ সাবলীল তিনি। সেই ইমরান হাশমিকে এবার হার মানিয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। অভিনেতাকেই একবার লজ্জায় ফেলে দিয়েছিলেন তিনি। খবর আনন্দবাজার। ‘আজহার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন ইমরান হাশমি ও নার্গিস ফাখরি। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের জীবনী নিয়ে নির্মিত হয়েছিল সিনেমাটি। নাম ভূমিকায় ছিলেন ইমরান।

তার বান্ধবীর চরিত্রে অভিনয় করেছেন নার্গিস। সিনেমার ‘বোল দো না জারা’ গানের একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল। ভারতীয় সংবাদমাধ্যমকে নার্গিস জানিয়েছেন, গানের দৃশ্যায়নের সময় ইমরানকে একবার চুম্বন করার কথা ছিল। কিন্তু শুটিংয়ে তাকে পাঁচবার চুম্বন করতে বলা হয় ইমরানকে। সেই দৃশ্য একাধিকবার গ্রহণ করা হয়। এতে বিরক্ত হয়ে যান নার্গিস ফাখরি। আপত্তি তোলেন তিনি। বলেন, চুক্তিতে এতোবার চুম্বনের কথা বলা ছিল না। এ জন্য অতিরিক্ত পারিশ্রমিক দাবি করেন নার্গিস। এক সাক্ষাৎকারে নার্গিস ফাখরি বলেন, আমার ঠোঁট যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ওর ঠোঁটেই আটকে থাকে তাহলে আমি বলব কী করে! পরে অবশ্য বেশ অবাক হয়ে গিয়েছিলেন পরিচালক। আপত্তি থাকা সত্ত্বের শেষ দৃশ্যে বেশ সাবলীল ছিলেন নার্গিস। ওই দৃশ্যেও ইমরানকে চুমু খেতে বলা হয়েছিল অভিনেত্রীকে। পরিচালক ‘কাট’ বলার পরও চুম্বন করেই যাচ্ছিলেন অভিনেত্রী। ইমরান হাশমিও না করেননি। এরপর পরিচালক আরও বেশ কয়েকবার ‘কাট’ বলেন। তারপরও ইমরানকে ছাড়েননি নায়িকা। বরং আরও বেশি জড়িয়ে ধরে তিনি দীর্ঘ চুম্বন শুরু করেন। লজ্জায় লাল হয়ে যাচ্ছিলেন ইমরান হাশমি। শেষে পরিস্থিতি স্বাভাবিক করতে পরিচালকসহ বাকিরা হেসে ওঠেন। এরপর থামেন নার্গিস ফাখরি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম