ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

নারী থেকে পুরুষ হয়ে গেলেন তমা সরকার, এলাকায় চাঞ্চল্য

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০২৪,  10:52 AM

news image

সিরাজগঞ্জের তাড়াশে তমা সরকার নামে ১৮ বছর বয়সী এক তরুণী নারী থেকে পুরুষে রুপান্তরিত হয়েছে। তরুনী তমা উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌবাড়িয়া দক্ষিণ পাড়ার শ্রী সুধান্ন সরকারের মেয়ে। তবে এখনো তার নাম পরিবর্তন করা হয়নি। বুধবার বিকেলে এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ তাকে একনজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করে। তরুণী তমা সরকার জানান, ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। লজ্জায় বিষয়টি তমা নিজের মধ্যেই চাপা রাখেন। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। পরে সে রাজশাহীতে আলহাজ্ব সুজা উদ-দৌলা সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হন। এরই মাঝে তার সহপাঠীকে জানালে সহপাঠী তমার বাবা-মাকে বিষয়টি বলেন। তমার বাবা-মা বিষয়টি তমার কাছে জানতে পেরে তারা নিশ্চিত হন যে, তমা ছেলেতে রুপান্তরিত হয়েছে। তারপর তমাকে রাজশাহী বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে ছেলেতে রূপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।  তরুণীর বাবা সুধান্ন সরকার জানান, এসএসসি পাশ করার পর রাজশাহীতে আলহাজ্ব সুজা উদ-দৌলা সরকারী কলেজে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করেন। আর এ সময় তার সহপাঠি প্রথমে তমা পুরুষে রূপান্তর হওয়ার বিষয়টি তাকে অবগত করেন। পরে হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট নিয়ে পুরোপুরি নিশ্চিত হয়েছি। তমা মা শিখা রানী জানান, তিনি অনাবৃত করে দেখেছেন মেয়েকে। তার শারীরিক পরিবর্তন ঘটেছে। নারী থেকে পুরুষে রূপন্তর হয়েছেন। একই সঙ্গে তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন হয়েছেন। হিন্দু ধর্মের কিছু রীতিনীতি থাকায় রূপান্তরিত তমা সরকারের নাম এখনও পরিবর্তন করে নতুন নাম রাখা হয়নি। তমার চিকিৎসক হরমন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানান, ছন, হরমোনের কারণে এরকম দৈহিক পরিবর্তন হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়। বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জানাজানি হওয়ার পর এলাকার লোকজন দেখার জন্য ভিড় করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম