ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন গেজেটের বাইরে থাকা জুলাইয়ে আহতদের স্বীকৃতি দিতে সরকারের নতুন উদ্যোগ ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ প্রস্তাব রাজধানীর গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আভাস

নারী উদ্যোক্তাদের প্রণোদনা সুবিধা অব্যাহত রাখার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২৫,  4:49 PM

news image

কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তাদের ঋণ নির্ধারিত সময়ে পরিশোধ করে ১ শতাংশ প্রণোদনা সুবিধা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৮ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়- যেসব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহক নিয়মিত ঋণ আদায় বা পরিশোধ করবে তাদের প্রত্যেককে এ প্রণোদনা দেওয়া হয়। নারী উদ্যোক্তাদের ঋণ-আদায় বাড়াতে চলতি বছরেও এ প্রণোদনা সুবিধা অব্যাহত থাকবে। সার্কুলারে আরও বলা হয়, আগে জারি করা নির্দেশনা অনুযায়ী নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ সুদ বা মুনাফায় বিতরণ করা ঋণ বা বিনিয়োগের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে, যথাসময়ে সমন্বয় বা আদায় বা পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রাহক প্রত্যেককে ১ শতাংশ হারে প্রণোদনা সুবিধা প্রদান করা হয়। এই সুবিধার মেয়াদ ছিল ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এমন পরিস্থিতিতে পুনঃঅর্থায়ন স্কিম থেকে বিতরণ করা ঋণ বা বিনিয়োগের বিপরীতে এই প্রণোদনা সুবিধা ২০২৫ সালে ১ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। নির্দেশনা অনুযায়ী, কোনো ঋণখেলাপি গ্রহীতা ১ শতাংশ হারের এই প্রণোদনা পাবেন না। তবে ঋণের নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন করা হলে তার বিপরীতে প্রণোদনা দেওয়া যাবে। নারী উদ্যোক্তাদের কাছ থেকে ঋণ আদায় বাড়াতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহকদের উৎসাহিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম