ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নারীর প্রতি সহিংসতার ঘটনা হেল্প অ্যাপে জানালেই সেটা এফআইআর হবে

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২৫,  3:33 PM

news image

নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা হেল্প অ্যাপে লিপিবদ্ধ হলে তৎক্ষণাৎ সেটি এফআইআর হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারের দ্য ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ খান সেমিনার হলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত গণপরিবহনে নারীদের নিরাপত্তায় সহায়ক হেল্প অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, নারী ও শিশুদের ওপর যেকোনো ধরনের সহিংসতা পীড়াদায়ক। অনেক ক্ষেত্রেই এসব ঘটনার শিকার ব্যক্তিগণ তা আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতেও দ্বিধাবোধ করেন। তাছাড়া তাদের অভিভাবকেরাও নানা কারণে ঘটনাগুলো গোপন রাখেন। তিনি বলেন, গৃহকর্মীরা আমাদের সমাজে সবচেয়ে বেশি নিগৃহীত। অনেক সময় তারাও শ্লীলতাহানির শিকার হয়। সুনাগরিক হিসেবে গৃহকর্মীদের থাকার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের কর্তব্য। ডিএমপি কমিশনার বলেন, অনেক বড় ফ্ল্যাটের রান্না ঘরের ওই কোনায় গৃহকর্মীকে রাখা হয়। এই ঘরে পুরো পা মেলে শোয়াও যায় না। আমরা কি পড়াশোনা শিখলাম, কি মানবিকতা আমাদের মধ্যে আছে একই ফ্ল্যাটে আমরা এসি রুমের মধ্যে আরাম-আয়েশে থাকি, অন্যদিকে ওই ফ্ল্যাটে ছোট্ট একটি আয়নাঘর বানানো হয়েছে গৃহকর্মী থাকার জন্য। আমি আয়নাঘর দেখেছি গৃহকর্মীদের থাকার ঘরটি আয়না ঘরের থেকেও ছোট। আমি অনেককে পরামর্শ দেই প্লিজ প্লিজ আপনারা এই কাজটা করবেন না। আপনার যদি রুমের সমস্যা থাকে তাহলে ড্রয়িং রুমে একটি তোশক কিনে ফেলে দিন। সেখানে ফ্যানটা চালিয়ে দিন এবং এসিটা চালিয়ে দিন। আপনিও এসিতে ঘুমালেন আপনার গৃহকর্মীও ঘুমালো। সে তো মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম