ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

নারায়াণগঞ্জের বিএনপি নেতাকর্মীরা আমার সঙ্গে আছে : তৈমূর

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২২,  7:53 PM

news image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র (হাতি প্রতীক) মেয়র প্রার্থী, বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার দলীয় সিদ্ধান্তকে ইঙ্গিত করে বলেছেন, এসি রুমে বসে নির্দেশ দিয়ে লাভ নেই, শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব। নারায়াণগঞ্জের বিএনপি নেতাকর্মীরা আমার সঙ্গে আছে। বিএনপি আমাকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণার সময় মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে আরটিভিতে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তৈমূর আলম খন্দকার বলেন, দল-মত নির্বিশেষে এখন সবাই-ই আমাকে ভোট দিতে পারবেন। কেননা, আমি দলীয় কোনো প্রার্থী না। যেহেতু নাগরিকদের জন্য আমি এ নির্বাচনে অংশ নিয়েছি, তাই সর্বশ্রেণির নাগরিক আমার পাশে আছেন। তারা আমাকে বিজয়ী করবেন। আমার দলের লোকেরাও আমার পাশে আছেন। বিএনপি আমাকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। তৈমূর বলেন, আমি রাজপথে গুলি খাওয়া লোক, নারায়ণগঞ্জের মানুষের জন্য আমার অনেক অবদান আছে। ২০১১ সালে আমি বসি নাই, বসছে বিএনপি। এবার তো আমার থেকে সব পদ উঠিয়ে নিয়েছে। এখন তো দল আর কিছু বলতে পারবে না। তিনি বলেন, বিএনপির লোকজন কারও কথায় কখনও নৌকায় ভোট দেবে না। আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে আমিই জয়লাভ করব। ১৭ জানুয়ারি আমার বিজয়ের গেজেট প্রকাশ হবে ইনশাআল্লাহ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম