ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৫,  12:48 PM

news image

নারায়ণগঞ্জের বিসি এমএস ডাইং, পিন্টিং এন্ড ফিনিশিং নামে একটি কারখানায় রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন— কারখানার শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)। প্রাথমিক তদন্তে জানা যায়, তারা সকালে কারখানার নিচ তলায় থাকা বয়লার রুমে কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে গ্যাস লাইনে একটি বিকট বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন জ্বলে ওঠে এবং ৬ জন দগ্ধ হন। দগ্ধদের সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, 'দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। সবাই গুরুতর অবস্থায় রয়েছেন। কার শরীরে কত শতাংশ পুড়েছে তা পরবর্তীতে বলা সম্ভব হবে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম