ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

নারায়ণগঞ্জে গাড়ির চাপায় অন্তঃসত্ত্বা নারীর মর্মান্তিক মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২৪,  6:55 PM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশন ময়লার গাড়ির চাপায় অনি রানী (৩৫) নাম এক অন্তঃসত্ত্বা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) সকালে নারায়ণগঞ্জ-আদমজী সড়কের পাঠানটুলি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাসিকের ময়লার গাড়ির চালককে আটক করেছে পুলিশ। নিহত অনি রানী রংপুরের কাউনিয়ার ব্রামনপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি বর্তমানে ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপবাবুর বাড়িতে ভাড়া থেকে সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন নামের একটি পোশাক কারখানার চাকুরি করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শরা জানায়, কর্মস্থলে যেতে সকাল আটটার দিকে নারায়ণগঞ্জ-আদমজী সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন অনি রানী। তিনি হেঁটে পাঠানটুলি এলাকা দিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লার পিকআপ ভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি মাটিতে রাস্তায় পড়ে যান। এসময় তিনি পিকআপ ভ্যানটি তাকে চাপা দিলে আশপাশের লোকজন ছুটে এসে দেখের তিনি মারা গেছেন। এসময় স্থানীয়রা ময়লার গাড়িটিকে চালকসহ আটকে রেখে পুলিশ খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির চালক চালক ইকবাল হোসেনকে আটক করেছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারী অন্তঃসত্ত্বা ছিলেন। তার স্বজনরা খবর পেয়ে এখানে এসেছে। ঘটনাস্থল থেকে গাড়ি চালক ইকবালকে আটক করা হয়েছে। সে নগরীর খানপুর এলাকার খোকনের ছেলে। নিহতের পরিবার সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনী কার্যক্রম সম্পন্ন করা বলে উল্লেখ করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম