ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নারায়ণগঞ্জে কারখানার আগুন: মৃতের সংখ্যা বেড়ে ২

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২২,  10:13 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুনে দগ্ধ নয় কর্মচারীর মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মুজাহিদ (২০)।শনিবার (২ এপ্রিল) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুজাহিদ। এর আগে শুক্রবার আকালু (৩৫) নামে আরেকজন দগ্ধ রোগী মারা গেছেন। লিলি কেমিক্যাল কারখানাটির মার্কেটিং অফিসার আ. খালেক জানান, তাদের দুজনেরই শরীরের অধিকাংশ দগ্ধ হয়েছিল।

আইসিইউতে শনিবার ভোরে মুজাহিদের মৃত্যু হয়েছে। আর শুক্রবার দুপুরে আকালুর মৃত্যু হয়েছে। বাকি সাতজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ দক্ষিণ গোলাকান্দা এলাকায় কারখানাটিতে আগুন লাগে। পরে, দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ওইদিন রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ থেকে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে দগ্ধ বাকি সাতজন হলেন- বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী ও রাসেল। তাদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম