ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

নারায়ণগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেটকে গণপিটুনি

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৪,  7:54 PM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুয়া ম্যাজিস্ট্রেটকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপার্দ করেন তারা। সোমবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ওষুধ প্রশাসনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন এই ভুয়া ম্যাজিস্ট্রেট। আটক ব্যক্তির নাম মো. সারোয়ার হোসেন (৫২)। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার রাধীখাল গ্রামের ডা. হানিফ মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার বাসাবো এলাকায় বসবাস করেন। স্থানীয়রা জানান, উপজেলার নয়াপুর বাজারে সোমবার বিকেল তিনটার দিকে নিজেকে ওষুধ প্রশানের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যান। এ সময় তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়। একপর্যায়ে স্থানীয়রা তার পরিচয়পত্র ও চাকরিজীবীর প্রমাণপত্র চাওয়ায় তা দেখাতে পারেননি। যদিও তার সঙ্গে পুলিশ বা প্রশাসনের কেউ ছিল না। পরে বাজারে থাকা লোকজন তাকে ধরে গণপিটুনি দিয়ে তালতলা ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করে। আটক ভুয়া ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে প্রতারণা করে আসছেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটকের পর থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম