ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

নারকেলের দুধে ভিন্ন স্বাদের ইলিশ মাছের তরকারি

#

লাইফস্টাইল ডেস্ক

১৩ মার্চ, ২০২২,  8:16 PM

news image

ইলিশকে মাছের রাজা বলা হয়। এর স্বাদ ও গন্ধ অতুলনীয়। তাই তো যুগ যুগ ধরে বাঙালির রসনাতৃপ্তি মেটাচ্ছে ইলিশের নানান পদ। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে ভিন্ন স্বাদের ইলিশ রান্না করবেন।

তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. এক টেবিল চামচ বাটার

২. দুটি তেজপাতা

৩. এক চা চামচ পাঁচফোড়ন

৪. আধা চা চামচ আস্ত গোলমরিচ

৫. দুই টেবিল চামচ পেঁয়াজ স্লাইস

৬. এক টেবিল চামচ পেঁয়াজ বাটা

৭. এক চা চামচ আদা বাটা

৮. আধা চা চামচ হলুদের গুঁড়ো

৯. স্বাদমতো লবণ

১০. এক কাপ ফিশ সস

১১. আধা কাপ কোড়ানো নারকেল

১২. এক কাপ তেঁতুলের মাড়

১৩. এক চা চামচ জিরার গুঁড়ো

১৪. এক চা চামচ মরিচের গুঁড়ো

১৫. আধা কাপ গরম মসলার গুঁড়ো

১৬. এক কাপ নারকেলের দুধ

১৭. কয়েক টুকরো ইলিশ মাছ

প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাইপ্যানে বাটার দিন। বাটার গরম হলে এলে তাতে তেজপাতা, পাঁচফোড়ন, আস্ত গোলমরিচ, পেঁয়াজ স্লাইস, পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, লবণ, ফিশ সস ও কোড়ানো নারকেল দিয়ে কষিয়ে নিন। তার পর এর মধ্যে তেঁতুলের মাড়, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মসলার গুঁড়ো ও নারকেলের দুধ দিয়ে রান্না করুন। ফুটে উঠলে ইলিশ মাছ দিয়ে আবার রান্না করুন। রান্না হয়ে গেলে পরিবেশন করুন দারুণ স্বাদের ইলিশ মাছের তরকারি। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম