ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

নাম পাল্টাবেন ক্যাটরিনা!

#

বিনোদন ডেস্ক

২০ নভেম্বর, ২০২১,  11:09 AM

news image

বিয়ের পর ক্যাটরিনা কাইফ নাম পাল্টিয়ে হবেন ‘ক্যাটরিনা কাইফ কৌশল’। আগামী ডিসেম্বরে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা ভিকি কৌশল’কে। এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়।সংবাদমাধ্যম জানায়, বিয়ের পর নিজের নাম পরিবর্তন করতে পারেন ক্যাটরিনা।

টাইগার থ্রি ছবি মুক্তির আগে এ অভিনেত্রী যদি সাত পাকে বাঁধা পড়েন তাহলে ছবির প্রোমোশান-ট্রেলার থেকে সবকিছুতেই নিজের নাম পরিবর্তন করে ‘ক্যাটরিনা কাইফ কৌশল’ রাখতে পারেন তিনি। গেল দিওয়ালির দিনই ভিকি এবং ক্যাটরিনা বাগদান সেরেছেন। বলিউড পরিচালক কবির খানের বাড়িতেই বসেছিল এনগেজমেন্টের আসর। ওই অনুষ্ঠানে ক্যাটরিনার মা সুজান, ক্যাটের বোন ইসাবেল, ভিকির বাবা শ্যাম কৌশল, মা বীণা কৌশল ও ভাই সানি কৌশল উপস্থিত ছিলেন। আগামী ৭-৯ ডিসেম্বরে রাজস্থানের বারওয়াড়া দুর্গতে বিয়ের আসর বসবে ভিকি এবং ক্যাটের, যা বর্তমানে একটি বিলাসবহুল রিসোর্ট। রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বাওরার বিলাসবহুল রিসোর্টে তাদের বিয়ের অনুষ্ঠান হবে। ৪৮ বেডরুমের এ রিসোর্ট বলিউডের ‘বিগ ফ্যাট ওয়েডিং’ এর জন্য আদর্শ। উল্লেখ্য, বিয়ের পর পদবি পরিবর্তন বলিউডে নতুন নয়। এমন নজির রয়েছে অনেক। বিয়ে করে কারিনা কাপুর হলেন কারিনা কাপুর খান, সোনম কাপুর হলেন সোনম কে আহুজা। এমনকি প্রিয়াঙ্কা চোপড়াও বিয়ের পর নিলেন নিক জোনাসের পদবি, হলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। নতুন যুগের নায়িকারা বিয়ের পর স্বামীর পদবি নিজেদের নামের সঙ্গে যোগ করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হচ্ছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম