ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

#

নিজস্ব প্রতিনিধি

২৫ নভেম্বর, ২০২৩,  11:12 AM

news image

মাগরিবের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. শহীদুল্লাহ বেগ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধা ৭টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর বামনী ইউপির বাংলাবাজার জামে মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল্লাহ উপজেলার বাংলাবাজার এলাকার বেগ বাড়ির মৃত সুলতান আহাম্মদের ছেলে। শনিবার সকাল ৮টায় নিহত শহীদুল্লাহকে জানাজা শেষে তাদের পারিবারিক কবরে দাফন করা হয়। নিহতের শ্যালক মো. সেলিম জানান, সন্ধ্যায় বাড়ি থেকে মাগরিব নামাজ আদায় করতে বাংলাবাজার জামে মসজিদে যান তিনি। নামাজ শেষে বাড়ি আসার পথে সড়কে আসে। এ সময় লক্ষ্মীপুর থেকে চৌধুরীবাজার হয়ে বাংলাবাজার দিয়ে রায়পুরে যাওয়ার পথে একটি মোটরসাইকেল  ধাক্কা দিলে ঘটনাস্থলেই শহীদুল্লাহ মাথায় ও বুকে মারাত্মক জখম হন। দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। থানার ওসি ইয়াসিন ফারখ মজুমদার জানান, এ ঘটনায় মোটরসাইকেলসহ দুই যুবককে স্থানীয় লোকজন আটক করে থানার এসআই আবু হানিফের কাছে সোপর্দ করেন। অপর যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। রাতে উভয়পক্ষ সমাঝোতা হলে যুবকদের ছেড়ে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম