ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ

#

নিজস্ব প্রতিনিধি

০৬ নভেম্বর, ২০২৫,  10:49 AM

news image

কক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনা থেকে একটি ট্রলারসহ ছয় রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃতরা হলেন- মো. আয়াছ, মো. ইয়াছিন, জিয়াউর রহমান, আতাউর হোসেন, কেফায়েত উল্লাহ ও রশিদ উল্লাহ। তারা টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।  টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, টেকনাফের বাসিন্দা আবদুল মতলবের মালিকানাধীন একটি ট্রলার নিয়ে ওই ছয় রোহিঙ্গা জেলে নাফ নদে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ তাদের ধরে নিয়ে যায়। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ছয় রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তারা কীভাবে ক্যাম্প থেকে বের হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্পের অনেক রোহিঙ্গা গোপনে নদীতে মাছ ধরা ও শ্রমিক হিসেবে কাজ করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম