ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

নাফাখুম জলপ্রপাতে পর্যটক নিখোঁজ

#

১৫ নভেম্বর, ২০২৫,  1:05 PM

news image

বান্দরবানের থানচি উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট নাফাখুম জলপ্রপাতে ইকবাল হোসেন নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ইয়াংরাই বিজিবি ক্যাম্পে হাজির হয়ে পাঁচ সদস্যের একটি পর্যটক দল বিষয়টি লিখিতভাবে জানান। ইকবাল হোসেন (২৪) ঢাকা ডেমরা রসুলপুর উপজেলা সারুলিয়া গ্রামে মফিজুল ইসলামের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ নভেম্বর) ১৭ সদস্যের একটি পর্যটক দল আলীকদম থেকে তিন্দুমুখের দুর্গম পাহাড়ি সড়ক অতিক্রম করে বিকেলে নাফাখুম এলাকায় পৌঁছায়। দলটি কোনো স্থানীয় গাইড ছাড়াই ভ্রমণে যায়। নাফাখুম জলপ্রপাতে গোসল শেষে উপরে উঠার সময় দলের সদস্যরা লক্ষ্য করেন— মো. ইকবাল হোসেন তাদের সঙ্গে নেই। দীর্ঘসময় ধরে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া না গেলে তারা নিখোঁজ হিসেবে নিশ্চিত হন। শনিবার সকালে ঘটনাটি জানালে ইয়াংরাই বিজিবি ক্যাম্পের একটি টহল দলকে ঘটনাস্থলে যায়। নিখোঁজ পর্যটকের সম্ভাব্য অবস্থান নির্ণয়ে বিজিবির অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে ক্যাম্পে যাওয়া পাঁচ পর্যটককে থানচি থানায় সাধারণ ডায়রি (জিডি) করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। থানচি থানা ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, বিষয়টি সকালে শুনেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম