ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

নান্দাইলে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারে সীলগালা করে বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০২ জুন, ২০২২,  5:00 AM

news image

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করার দায়ে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা দিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২.৩০ মিনিটের সময় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল মনসুর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নান্দাইলে পপুলার প্যাথলজি এন্ড হেলথ সেন্টার, নিরাময় হেলথ সেন্টার এন্ড ডায়াবেটিস সেন্টার, মন্ডল মেডিসিন সেন্টার কর্তৃপক্ষকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও মন্ডল মেডিসিন সেন্টার কে ভোক্তা অধিকার আইনে দোষী সাব্যস্ত করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান। উক্ত হেলথ সেন্টার ও ডায়াগনস্টিক সেন্টার এবং মেডিসিন সেন্টার গুলোর প্রতিটিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। অপর দিকে বেশ কয়েকটি ডায়াগনস্টি সেন্টার এবং ডায়সগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে প্রতিষ্ঠান বন্ধ করে চলে গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল মনসুর বন্ধ থাকা ডায়াগনস্টি সেন্টার ও হেলথ সেন্টার গুলোকে সীলগালা করে চলে আসেন। নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ বলেন, আমি সকল হেলথ সেন্টার ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যাবস্থাপকদের বলেছি নান্দাইলে অনিবন্ধিত সব হেলথ সেন্টার , ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হবে। যদি তারা আবারও সরকারের নির্দেশনা না মেনে পুনরায় কার্যক্রম পরিচালনা করে। তবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হবে ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ সেন্টার-গুলো। হেলথ সেন্টারের ব্যবস্থাপকদের মধ্যে এক জনের সাথে মুঠোফোনে কল করে তার বক্তব্য জানতে চাওয়া হয়। কিন্তু গণমাধ্যমকর্মী পরিচয় পাওয়ার পর কোনো প্রশ্নেরই জবাব না দিয়ে সংযোগ কেটে দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম