ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

#

নিজস্ব প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০২৪,  5:03 PM

news image

নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে পথচারীর স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে লালপুর উপজেলার ঈশ্বরদী-লালপুর মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-দক্ষিণ লালপুর এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেগম নওগাঁ যাওয়ার জন্য আজিমনগর স্টেশনে আসছিলেন। রাস্তার পাশে তারা যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি ট্রাক ও ভটভটির মধ্যে সংঘর্ষ হয়। এতে ভটভটিটি রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ভটভটির নিচে চাপা পড়ে ওই স্বামী-স্ত্রী। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিমা আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম