ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

নাটোরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা অফিস ভাঙচুরের অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২৩,  4:43 PM

news image

নাটোরে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আহাদ আলী সরকারের নির্বাচনি প্রচারণা অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় দত্তপাড়া বিসিক এলাকা এ ঘটনা ঘটে। নাটোর আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার অভিযোগ করে বলেন, বুধবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলার দত্তপাড়া বিসিক এলাকায় প্রতিষ্ঠিত আমার নির্বাচনি প্রচার অফিসটি ভাঙচুর করে নৌকা সমর্থকরা। তিনি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকারের পক্ষে কাজ করা নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর জনসমর্থন দেখে ভয়ে নৌকা প্রার্থীর মাথা খারাপ হয়ে গেছে। তারা হুমকি ধামকি ও অফিস ভাঙচুরসহ নানা অন্যায় করছেন। তিনি এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারীর রিটার্নিং অফিসার শারমিনা সাত্তার জানান, ঘটনার সংবাদ পেয়ে আমাদের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন । আমরা লিখিত অভিযোগ পেলেই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম