ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

নাটোরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২৪,  4:59 PM

news image

নাটোরের সিংড়া স্ত্রী নুপুর (৩০)কে হত্যা মামলার পলাতক আসামি মো. আজমল হোসেন (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার বগুড়া জেলার শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে তারা। গ্রেফতারকৃত আজমল সিংড়া উপজেলার বাইগুনি গ্রামের মওলা শেখের ছেলে। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, প্রেম করে বিয়ে করার চারদিন পরেই ৭ এপ্রিল রাতে সিংড়া উপজেলার বাইগুনি গ্রামের স্ত্রী নুপুর হত্যার অভিযোগ উঠে স্বামী আজমল এর বিরুদ্ধে। ওই দিন আজমলের বিরুদ্ধে হত্যা মামলা করেন নুপুরের বাবা। এই মামলার দায়িত্ব প্রদান করা হয় র‌্যাবকে। মামলার দায়িত্ব পাওয়ার পরেই গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত আজমল হোসেন এর অবস্থান সনাক্ত করে ১৫ এপ্রিল রাত একটার দিকে আজমল হোসেনকে বগুড়া জেলার শাজাহানপুর থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম