ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা শপথ নিলেন ২৫ মন্ত্রী জাত ভিন্ন হওয়ায় নির্যাতন : চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

নাটোরে মাইক্রোবাসে অগ্নিসংযোগ-গাড়ি ভাঙচুর-হামলা, আহত ২০

#

নিজস্ব প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০২৩,  4:34 PM

news image

নাটোরে মাইক্রোবাসে অগ্নিসংযোগ, প্রাইভেটকার ভাঙচুর এবং বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে বিয়ের কনে দেখার কথা বলে ভাড়া করা মাইক্রোবাস যাত্রী নিয়ে বগুড়া যাওয়ার সময় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি তারুণ্যর রোড মার্চে অংশগ্রহণ করতে যাওয়ার পথে নাটোর শহর ও সদরের বিভিন্ন স্থানে হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২০ থেকে ২৫জন নেতাকর্মী আহতসহ প্রাইভেটকার ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে জেলা বিএনপি। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ডাল সড়ক এলাকায় অগ্নিসংযোগ, তেবাড়িয়া এলাকায় প্রাইভেটকার ভাঙচুর ও সৈয়দ মোড়সহ বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে। এসব হামলার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীকে দায়ী করেছে বিএনপি। অন্যদিকে এসব হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন জেলা আওয়ামী লীগ। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ মাইক্রোবাসে অগ্নিসংযোগসহ হামলার ঘটনার কথা নিশ্চিত করেছেন। তবে কারা এই হামলা বা অগ্নিসংযোগ করেছে তা এখনো উদঘাটন করা যায়নি বলে জানিয়েছেন।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম